সর্বশেষ

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নড়াইল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএম নাগিব হোসেন এর চমকপ্রদ উদ্যোগ

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নড়াইল তথা কালিয়ার কৃতি সন্তান,বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রয়াত সদস্য,বাংলাদেশ জাতীয়তা বাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,কিংবদন্তি ও প্রখ্যাত শ্রমিক নেতা, জিয়া পরিবারের ভ্যানগার্ড,বাংলাদেশ এমপ্লয়ীজ ফেডারেশন ও সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশনের প্রয়াত সভাপতি বিএম বাকির হোসেন এর ছোট ভাই সাবেক ছাত্র নেতা,জিয়া পরিষদের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক,জনগণের আস্থার প্রতীক, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনা মোতাবেক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মাঝে তুলে ধরা,নড়াইল-১আসনের মনোনয়ন প্রত্যাশী বিএম নাগিব হোসেন কালিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং এক চমকপ্রদ বর্ণাঢ্য,জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কঠোর ভূমিকা কাঁধে নিয়েছেন।

শিক্ষাবিদ অধ্যাপক বিএম নাগিব হোসেন বলেন,১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান”বাংলাদেশি জাতীয়তাবাদ”ও ‘১৯ দফা কর্মসূচি’র ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে কঠিন ভূমিকার মাধ্যমে নেতৃত্ব দিয়ে আসছে।

ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ: চাপের মুখে BIWTA’র প্রধান প্রকৌশলী, তদন্তের দাবি জোরালো

তিনি আরও বলেন, আমরা আশা করি আগামী দিন গুলোতেও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সঠিক রাজনীতির ধারক ও বাহক হয়ে দেশকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আমরা শপথ নিয়েছি-যেকোনো বাধা-বিপত্তি বা ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখব।

তিনি অভিযোগ করে বলেন,একটি স্বার্থান্বেষী মহল সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে দেয়ার জন্য নানাভাবে অপপ্রচার চালাচ্ছে।দল ও দলের নেতৃত্বকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই,এসব অপপ্রচার ও ষড়যন্ত্র বিএনপিকে দুর্বল করতে পারবে না। বিএনপির শেকড় দেশের সাধারণ মানুষের হৃদয়ে ও হৃদপিণ্ডে গাঁথা।তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সবসময় সচেতন থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে।আমরা ঐক্যবদ্ধভাবে সব বাধা অতিক্রম করে শহীদ জিয়ার আদর্শ,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগী সংগ্রাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করব এবং আপামর একটি সুশৃঙ্খল দেশ গঠন করব।

সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংসদে যারা রয়েছেন, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেন না, ধারণ করেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (২৯ এপ্রিল)...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT