কুড়িগ্রামের রৌমারীতে খনজনমারা ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে ।খনজনমারা একতা স্পোটিং ক্লাব এর আয়োজনে শনিবার বিকেল ৪টায় এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়,
খনজনমারা টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচের সভাপতিত্ব করেন নজরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপি’র ১নং যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম মাস্টার।
উদ্বোধক রৌমারী উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য ওয়ালিদ বিন বকুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো বন্দবেড় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ জামান, সাইদুর রহমান সোহেল, বকুল হোসেন, রৌমারী মডেল প্রেসক্লাব এর সভাপতি সাইফুল ইসলাম সাংবাদিক, সাধারণ সম্পাদক সাংবাদিক লিটন সরকার সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় তিনতেলী সবুজ সেনা ফুটবল একাদশ বনাম বাইটকা মারী ফুটবল একাদশ। এতে ১ গোলে জয়লাভ করেন তিনতেলী সবুজ সেনা ফুটবল একাদশ।
















