সর্বশেষ

মানুষের সেবায় কাজ অব্যাহত রাখার অঙ্গীকার ধামসোনা ৬ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী জসিম হোসেনের

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোহাম্মদ জসিম হোসেন এলাকাবাসীর কাছে দোয়া, সমর্থন ও ভোট কামনা করেছেন। তিনি বলেন, “আমি শুরু থেকেই এলাকার মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি।

ইতোমধ্যে রাস্তা মেরামত, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছি এবং এসব কাজ চলমান রয়েছে। এলাকাবাসী নিজেরাই এসব উন্নয়নের সাক্ষী।” তিনি আরও বলেন, “আমি নির্বাচনে সদস্য হতে পারি বা না-ও পারি, মানুষের জন্য আমার কাজ কখনো বন্ধ হবে না। সব সময় সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাব।” শ্রমিক অধ্যুষিত এই ওয়ার্ডের প্রসঙ্গ তুলে মোহাম্মদ জসিম হোসেন বলেন,

সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫

“এটি একটি শ্রমিকপ্রধান এলাকা। তাই শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে আমি বিশেষভাবে কাজ করতে চাই। তাদের সুবিধার্থে প্রতিটি এলাকায় একটি করে অফিস স্থাপনের পরিকল্পনা রয়েছে, যাতে তারা যেকোনো সময় সহজেই প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা নিতে পারেন।”

তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, “আপনারা যদি আমাকে মূল্যবান ভোট দিয়ে সদস্য হিসেবে নির্বাচিত করেন, তাহলে সকলের জন্য সমানভাবে কাজ করব এবং উন্নয়ন, সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করব।” শেষে তিনি সকলের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন:  আলহাজ্ব আমিনুল ইসলাম

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ আগস্ট ২০২৬
Trulli

মানুষের সেবায় কাজ অব্যাহত রাখার অঙ্গীকার ধামসোনা ৬ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী জসিম হোসেনের