সর্বশেষ

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, তদন্তের আশ্বাস

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা নুরুল হক নুরের সঙ্গে ফোনে কথা বলে তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। প্রধান উপদেষ্টা নুরসহ আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন। প্রয়োজনে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও তিনি নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রছেছেন। সেখানে তার চিকিৎসা কার্যক্রম মনিটর করার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাইকোর্টের একজন বিচারকের নেতৃত্বে তদন্ত পরিচালনা করা হবে এবং প্রয়োজনে অন্যান্য সদস্য যুক্ত করা হতে পারে।

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

প্রেস সচিব বলেন, নুর দীর্ঘদিন ধরে ছাত্রনেতা এবং গণতান্ত্রিক আন্দোলনের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তার নেতৃত্ব ও সাহস দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। প্রধান উপদেষ্টা এই সংকটময় সময়ে নুর এবং আহত সকলের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং তাদের জন্য সরকারের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য যথেষ্ট উপযুক্ত পরিবেশ রয়েছে। জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই অনুষ্ঠিত হবে।

উপদেষ্টাকে বিমানবন্দরে বসিয়ে রাখায় সংসদে ক্ষোভ, মন্ত্রীর বিবৃতি দাবি

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ আগস্ট ২০২৫
Trulli

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, তদন্তের আশ্বাস