সর্বশেষ

ঢাকা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা ডা. নুরুল ইসলাম

শহীদুল ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাফেজ মাওলানা ডা. নুরুল ইসলামকে ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩১ আগষ্ট, ২০২৫) বিকেলে দোহারের জয়পাড়ায় দলটির থানা কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ। ঢাকা জেলা দক্ষিণের নেতাকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শিবালয় যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে বসতভিটা জনপদ ও জাতীয় গ্রিড

ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হাফেজ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব ইউনুস আহমদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম এবং জয়েন্ট সেক্রেটারী শাহিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব বলেন, "আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইসলামের বিজয় দেখতে চাই।" তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানান এবং এই বিজয়ে সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভার শেষে জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম মোনাজাত পরিচালনা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ আগস্ট ২০২৫
Trulli

ঢাকা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা ডা. নুরুল ইসলাম