সর্বশেষ

টাঙ্গাইলে গোসল করতে নেমে লৌহজং নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, অপর জন নিখোঁজ

টাংগাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলে গোসল করতে নেমে লৌহজং নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আরেক জন শিশু ডুবে নিখোঁজ রয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের শহরের পশ্চিম আকুর টাকুরপাড়ার স্টেডিয়াম ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টাঙ্গইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার শফিকুরের ছেলে মেহেদী হাসান (৮)। নিখোঁজ আদিব (১০) একই এলাকার আব্দুল করিমের ছেলে।

যমুনা নদীর অবৈধ বালু উত্তোলনে চরাঞ্চল আলোকদিয়া এখন ভাঙ্গনের আতঙ্কে

স্থানীয়রা জানায়, প্রায় প্রতিদিনই লৌহজং নদীর আশপাশেই মাছ ধরতো তারা। পরে তারা লৌহজং নদীতে এসে গোসল করতো।

প্রতিদিনের মতো বুধবার দুপুর দেড়টার দিকে মাছ ধরা শেষে তিনজন লৌহজং নদীর স্টেডিয়াম ব্রিজের নিচে গোসল করতে নামে। এসময় পানিতে প্রচুর স্রোত থাকায় দুই জন ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। তারা বিকেলে সাড়ে ৩টার দিকে মেহেদী হাসানের লাশ উদ্ধার করে।

ঈদগাঁও থানার সাবেক ওসি ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

টাঙ্গাইল ফায়ার সার্ভিদের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, ‘আমাদের ডুবুরি দল এক শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিখোঁজ আরেক শিশুর উদ্ধারের অভিযান পরিচালনা করা হচ্ছে।’

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ সেপ্টেম্বর ২০২৫
Trulli

টাঙ্গাইলে গোসল করতে নেমে লৌহজং নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, অপর জন নিখোঁজ