সর্বশেষ

বিভ্রান্তি ছড়াতেই ফ্যামিলি কার্ডের টাকা নিয়ে প্রশ্ন: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিভ্রান্তি ছড়াতেই একটি গোষ্ঠী ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তুলছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জনসভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ করছে।

নারীরা স্বাবলম্বী না হলে দেশের উন্নয়ন সম্ভব না। তাই সরকার নির্বাচিত হয়ে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছে। যারা বিভ্রান্তি ছড়াতে চায়, তারা বলে ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে। জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে ন। পাচার রোধ করতে পারলে টাকার অভাব হবে না।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বাজেট বলছে। তারা জনগণের বন্ধু নয়। তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন

এই গোষ্ঠিগুলো অশান্তি করার সুযোগ পেলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সম্ভব না। তাই তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’ চা শ্রমিকদের সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২ লক্ষ টাকা করে ৫০ জন চা শ্রমিককে ঘর নির্মাণের জন্য দেওয়া হয়েছে। এছাড়া ১৫০ জন চা শ্রমিকের সন্তানদের স্কলারশিপ দেওয়া হয়েছে।’ কৃষক কার্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার না হলে কাপুরুষতার পরিচয় হবে: আইনমন্ত্রী
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ জুন ২০২৬
Trulli

বিভ্রান্তি ছড়াতেই ফ্যামিলি কার্ডের টাকা নিয়ে প্রশ্ন: প্রধানমন্ত্রী