সর্বশেষ

চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ কার্যকর ১৫ অক্টোবর থেকে

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের চরম আপত্তির মুখে আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে বর্ধিত ট্যারিফ। এক মাস স্থগিত রাখার পর ১৪ অক্টোবর রাত ১২টা থেকে বিভিন্ন সেবাখাতে বাড়ানো ট্যারিফ আদায়ের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারীরা বর্ধিত ট্যারিফ অন্তত এক বছরের জন্য স্থগিত রাখার দাবি জানিয়ে আসছে।

চট্টগ্রাম বন্দরের অর্থ ও হিসাব রক্ষণ বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ আবদুস শাকুরের সই করা এক নোটিশে ১৫ অক্টোবর থেকে বর্ধিত ট্যারিফ আদায়ের ব্যাপারটি জানানো হয়। এতে বলা হয়েছে, ১৪ অক্টোবর রাত ১২টার পর চট্টগ্রাম বন্দরে আসা সব জাহাজ, কন্টেনার ও কার্গো বিল নতুন রেট অনুযায়ী নেওয়া হবে। একইভাবে সিঅ্যান্ডএফ প্রতিনিধিসহ সব বন্দর ব্যবহারকারী বর্ধিত হারে মাশুল পরিশোধ করবেন। তালিকাভুক্ত সব শিপিং এজেন্টকে তফসিলি ব্যাংকে তাদের হিসাব নম্বরে বর্ধিত হারে যথাযথ অর্থের সংস্থান রেখে আসা জাহাজের ছাড়পত্র (এনওসি) নিতে বলা হয়েছে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাতে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বন্দরের বিভিন্ন সেবাখাতে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত মাশুল বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। ওইদিন থেকে তা কার্যকর করার কথা প্রজ্ঞাপনে বলা হয়। এতে বন্দর ব্যবহারকারীরা তীব্র প্রতিক্রিয়া দেখায়। তারা তাদের সাথে আলোচনা চূড়ান্ত না করে এভাবে হুট করে ট্যারিফ বাড়ানোর কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। পরবর্তীতে নৌ–পরিবহন উপদেষ্টা ২০ সেপ্টেম্বর তা এক মাসের জন্য স্থগিত রাখেন।

রৌমারীতে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

বন্দরে বর্তমানে ৫২টি খাতে মাশুল আদায় হয়। এর মধ্যে ২৩টি খাতে সরাসরি নতুন হারে ট্যারিফ কার্যকর করা হচ্ছে। গেজেট অনুযায়ী ভাড়া, টোল, ফি ও মাশুল ডলারের বিনিময়মূল্যের ভিত্তিতে আদায় করা হবে। প্রতি ডলারের হার ধরা হয়েছে ১২২ টাকা। হার বাড়লে মাশুলও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে বলেও উল্লেখ করা হয়। বর্ধিত ট্যারিফে কন্টেনার হ্যান্ডলিং খাতে সবচেয়ে বেশি মাশুল নির্ধারণ করা হয়। প্রতি ২০ ফুটি কন্টেনারের ট্যারিফ ধরা হয়েছে ১৬ হাজার ২৪৩ টাকা, যা আগে ছিল ১১ হাজার ৮৪৯ টাকা। এতে গড়ে প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। আমদানি কন্টেনারে ৫ হাজার ৭২০ টাকা এবং রপ্তানি কন্টেনারে ৩ হাজার ৪৫ টাকা বেশি দিতে হবে। এ ছাড়া প্রতিটি কন্টেনার ওঠানামার ক্ষেত্রেও প্রায় ৩ হাজার টাকা বাড়তি খরচ যুক্ত হবে। ফলে সামগ্রিকভাবে কন্টেনার হ্যান্ডলিং খাতে ২৫ থেকে ৪১ শতাংশ পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি পাবে।

বন্দর কর্তৃপক্ষ আগামী ১৫ অক্টোবর থেকে বর্ধিত ট্যারিফ আদায়ের ঘোষণা দিলেও ব্যবহারকারী বিষয়টি দেশের ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন। তারা বলেছেন, আমাদের সাথে আলাপ আলোচনা করে ট্যারিফ বাড়ানোর কথা ছিল। কিন্তু সেটি হয়নি। যে হারে ট্যারিফ বাড়ানো হয়েছে তাতে পণ্য আমদানি রপ্তানিতে খরচ অনেক বেড়ে যাবে, যা মূলতঃ দেশের সাধারণ ভোক্তাদের পরিশোধ করতে হবে বলেও তারা মন্তব্য করেছেন। একাধিক শিল্পপতি বলেছেন, আমরা এক বছর সময় চেয়েছিলাম। সেটি দেয়া হলো না। আমরা একসাথে এতো বিপুল ট্যারিফ না বাড়িয়ে ক্রমান্বয়ে বাড়ানোর প্রস্তাব করেছিলাম, তাও কানে নেয়া হয়নি। চট্টগ্রাম বন্দর বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন। এখানে কর্তৃপক্ষ শুধু নিজেদের স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের অভিযোগ। বর্ধিত এই ট্যারিফ কার্যকর হলে ভোক্তা সাধারণ ফুসে উঠতে পারে বলেও ধারণা। কারণ যখন বাড়তি দাম দিয়ে পণ্য কিনবে তখন ক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে যা প্রভাব পড়তে পারে অন্য সকল বিষয়ে।

জনস্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে কেরানীগঞ্জে আরও দুই প্রকল্পের সূচনা

নির্বাচনে হারিনি, আমি পদত্যাগ করব না: মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজয় এবং টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটার পর নাটকীয় মোড় নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT