সর্বশেষ

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

শারজাহর গরম রাতে বাংলাদেশ পেল এক দারুন ঝলমলে জয়। আফগানিস্তানের ছুড়ে দেওয়া ১৪৪ রানের লক্ষ্য সামনে রেখে টাইগাররা কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত সাইফ হাসানের আগুনে ইনিংসে ভর করে ১৮ ওভারে ম্যাচ শেষ করে ফেলে জয়ের পতাকা তোলে। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আফগানদের হোয়াইটওয়াশ করল।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদের করা প্রথম দুই ওভার থেকে বিনা উইকেটে ২০ রান তুলে নিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল দলটি।

মেসি এক গোল করবেন ভেবেছিলাম, হ্যাটট্রিক করবেন কল্পনাও করিনি: জামাল ভুঁইয়া

কিন্তু তৃতীয় ওভারের প্রথম বলে শরিফুল ওপেনার ইব্রাহিম জাদরানের (৭) উইকেট তুলে নিতেই নুয়ে পড়ে আফগানিস্তান। পরের ওভারের প্রথম বলে নাসুম আহমেদ সাজঘরের পথ দেখান আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে (১২)। তিনে নামা সেদিকউল্লাহ আতাল ২৩ বলে সমান একটি করে চার-ছক্কায় করেন ২৮ রান। তবে সাইফউদ্দিনের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো তানজিম সাকিবের ক্যাচ হন তিনি।

পরের ব্যাটারদের মধ্যে শুধু পাঁচে নামা দারউইশ রাসুলি-ই যা একটু রানের গতি সচল রাখার চেষ্টা করেন। ১৯তম ওভারে সেই সাইফউদ্দিনের বলে ফেরার আগে ২ চার ও ১ ছক্কায় ২৯ বলে দলীয় সর্বোচ্চ ৩২ রান করেন এই ব্যাটার।

মাঠের বাইরেও ‘স্টাইল আইকন’ রোনালদো

বাংলাদেশি বোলারদের মধ্যে ৩ ওভারে ১৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। দুটি করে উইকেট যায় নাসুম ও সাকিবের ঝুলিতে।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ অক্টোবর ২০২৫
Trulli

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ