সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত : বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা আরও জোরদারের আহ্বান

অনলাইন ডেস্ক

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত বেরিস একিনসি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেন এবং প্রধান উপদেষ্টাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের জন্য প্রেসিডেন্টের আমন্ত্রণের কথা জানান।

সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত একিনসি বলেন, এটি আমার বাংলাদেশের প্রথম সফর। তার প্রতিনিধি দলের প্রতি প্রদত্ত উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি বাংলাদেশে চলমান উন্নয়ন প্রচেষ্টায় তুরস্কের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

বিভ্রান্তি ছড়াতেই ফ্যামিলি কার্ডের টাকা নিয়ে প্রশ্ন: প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, তিনি নিকট ভবিষ্যতে তুরস্ক সফরে যেতে আগ্রহী। দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের ওপর জোর দিয়ে তিনি বলেন, আমরা আমাদের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও উচ্চ পর্যায়ে নিতে চাই। জুলাই বিপ্লবের পর এটি একটি নতুন সূচনা। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ অনেক খাতে আমাদের দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবে আহত সাতজন বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত একিনসি বলেন, তুরস্ক সবসময় শিক্ষাকে উৎসাহিত করে এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিনিময় কর্মসূচি প্রদান করে থাকে।

স্বাস্থ্যখাতে লুটপাটে সেবা ভেঙে পড়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ অক্টোবর ২০২৫
Trulli

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত : বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা আরও জোরদারের আহ্বান