সর্বশেষ

গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রিকি শেখ গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন, যা সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় পরিচালিত হবে। এই বিশেষ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৩ লাখ ৪৩ হাজার ৭৩ জন শিশু-কিশোরকে টিকা দেওয়া হবে। ​এ উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

যমুনা নদীর অবৈধ বালু উত্তোলনে চরাঞ্চল আলোকদিয়া এখন ভাঙ্গনের আতঙ্কে

​জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান-এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক, সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমীন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খাতুন সহ অনেকে। বক্তারা টাইফয়েড জ্বর প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন এবং ক্যাম্পেইনটি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঈদগাঁও থানার সাবেক ওসি ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ অক্টোবর ২০২৫
Trulli

গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত