সর্বশেষ

টোলের ৩০৯ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

অনলাইন ডেস্ক

মেঘনা-গোমতী সেতুর টোল আদায় চুক্তিতে অনিয়মের মাধ্যমে প্রায় ৩০৯ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১২ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনার বিরুদ্ধে ১৬ বছরের শাসনামলের বিভিন্ন দুর্নীতির ফিরিস্তি জমা হয় দুদক। এসব নিয়ে সংস্থাটির একাধিক টিম কাজ করছে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক।

বিভ্রান্তি ছড়াতেই ফ্যামিলি কার্ডের টাকা নিয়ে প্রশ্ন: প্রধানমন্ত্রী

এজহারে বলা হয়েছে, ২০১৬ সালে পূর্বের টেন্ডার বাতিল করে তৎকালীন সরকার এককভাবে সিএনএস লিমিটেডকে কার্যাদেশ দেয়। প্রতিষ্ঠানটি টোল আদায়ের মাধ্যমে ৫ বছরে অতিরিক্ত সার্ভিস চার্জ হিসেবে ৪৮৯ কোটি টাকার বিল গ্রহণ করে, যেখানে পরবর্তী সময়ে অন্য প্রতিষ্ঠান একই খাতে মাত্র ১১২ কোটি টাকা আদায় করে। ফলে আত্মসাতের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০৯ কোটি টাকা।

মামলায় শেখ হাসিনার পাশাপাশি ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আনিসুল হক, খন্দকার মোশাররফ হোসেন, এম এ মান্নানসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।

স্বাস্থ্যখাতে লুটপাটে সেবা ভেঙে পড়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

এদিন, জাতীয় পার্টির নেতা ও সাবেক হুইপ আ স ম ফিরোজ, তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুদক।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ অক্টোবর ২০২৫
Trulli

টোলের ৩০৯ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক