সর্বশেষ

এইচএসসি রেজাল্ট ২০২৫: জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার

অনলাইন ডেস্ক

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। সে হিসেবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় স্ব-স্ব প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. খন্দোকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পাস করেছেন মোট ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী, পাশের হার ৫৮.৮৩ শতাংশ।গত বছর ১১ টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ। এবার পাশের হার কমেছে ১৮.৯৫ শতাংশ।এ বছর ছাত্রীদের পাশের হার ৬২.৯৭ শতাংশ।

দেশের সব সরকারি প্রাথমিক স্কুলে চালু হবে মিল : ববি হাজ্জাজ

জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার হাজার ৪৪ জন ছাত্রী। আর ছাত্রদের পাশের হার ৫৪.৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৫৩ জন ছাত্র।মোট ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেননি। ৩৪৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন।

ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্ত
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ অক্টোবর ২০২৫
Trulli

এইচএসসি রেজাল্ট ২০২৫: জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার