সর্বশেষ

আত্রাই আ.লীগ নেতার বিরুদ্ধে মসজিদের রাস্তায় গাছ ও বেড়া দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলার আত্রাই উপজেলার শাহগোলা (০১নং) ইউনিয়নের মির্জাপুর গ্রামের শতবর্ষী ঐতিহ্যবাহী মসজিদটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে।

এরই মধ্যে মসজিদে যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তায় গাছ লাগিয়ে এবং বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে ১ নম্বর শাহগোলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিদ মল্লিকের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে তিনি এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, যার ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মসজিদের মুসল্লি, কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দাতা মরহুম আহাদ আলী সোনারের উদ্যোগে প্রতিষ্ঠিত মির্জাপুর মাদ্রাসা মসজিদটি শত বছরেরও বেশি সময় ধরে এলাকার ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ। কিন্তু দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় মসজিদের দেয়ালে ফাটল, পলেস্তারা খসে পড়া, স্যাঁতসেঁতে পরিবেশ এবং অবকাঠামোগত দুর্বলতা এখন ভয়াবহ রূপ নিয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন মুসল্লিরা।

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, দেশি ইলিশের ব্যবসায়ীদের হতাশা কাটলো

এদিকে মসজিদে প্রবেশের গুরুত্বপূর্ণ পথটি গাছ লাগিয়ে ও বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এটি কোনো ব্যক্তিগত পথ নয়; বরং দীর্ঘদিন ধরে মুসল্লি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এতিমখানার শিশুরা এই পথ ব্যবহার করে আসছেন। পথে বাধা সৃষ্টি করায় শিশু শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে এবং নামাজ আদায়েও চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

মসজিদের ইমাম অভিযোগ করে বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াতের পথ সংকুচিত বা বন্ধ করে দেওয়া শুধু দুঃখজনকই নয়, এটি মুসল্লিদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ন করার সামিল। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মুসল্লিরা জানান, একটি শতবর্ষী মসজিদের এমন বেহাল অবস্থা এবং যাতায়াতের পথে ইচ্ছাকৃত প্রতিবন্ধকতা সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে রাস্তা উন্মুক্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় বাসিন্দারাও বলেন, বছরের পর বছর ধরে ব্যবহৃত একটি জনসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়। রাজনৈতিক পরিচয়ের প্রভাব দেখিয়ে যদি সাধারণ মানুষের ধর্মীয় উপাসনার পথও বাধাগ্রস্ত করা হয়, তাহলে সেটি আইনের শাসনের জন্যও প্রশ্নবিদ্ধ।

বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুর রশিদ বলেন, মসজিদটির জরুরি সংস্কার এবং যাতায়াতের পথের প্রতিবন্ধকতা অপসারণ এখন সময়ের দাবি। এ বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মজিদ মল্লিকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।

এলাকাবাসীর জোর দাবি, শতবর্ষী এই ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা, মুসল্লি ও শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত এবং যাতায়াতের পথ থেকে সব ধরনের প্রতিবন্ধকতা অপসারণে প্রশাসন যেন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ আগস্ট ২০২৬
Trulli

আত্রাই আ.লীগ নেতার বিরুদ্ধে মসজিদের রাস্তায় গাছ ও বেড়া দেওয়ার অভিযোগ