সর্বশেষ

নিখোঁজের পরদিন পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ

শহীদুল ইসলাম

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর মো. আনছার আলী (৬৪) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের দলু মিয়ার বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

নিহত আনছার আলী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের মৃত কাবাজ উদ্দিনের ছেলে।পরিবারের সদস্যরা জানান, আনছার আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সরকারের দেওয়া একটি প্রতিবন্ধী কার্ডও ছিল তার। বুধবার সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মনিরাম গ্রামের দলু মিয়ার বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
‎স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, আনছার আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার একটি প্রতিবন্ধী কার্ডও ছিল।

স্থানীয় নির্বাচন ঘিরে তৎপরতা: সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ,চলছে তালিকা তৈরি

তিনি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে সকালে পুকুরে তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যাই।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ আগস্ট ২০২৬
Trulli

নিখোঁজের পরদিন পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ