সর্বশেষ

সাভার বিরুলিয়ায় মিথ্যা মামলার বিরুদ্ধে উপদেষ্টা ও আইজিপি’র কাছে গার্মেন্টস কর্মী বুলবুলের লিখিত অভিযোগ

 সারাদেশে গত বছরের ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন হয়। ৫ আগস্টকে ঘিরে আলোচিত ও সমালোচিত এযাবৎ বহু মামলা হয়েছে, এবং গণঅভ্যুত্থানের দীর্ঘ এক বছর অতিবাহিত হওয়ার পরে,সাভারে মিসঃ শিউলি আক্তার(৩২) বাদী হয়ে ঢাকার আদালতে একাধিক আসামির নাম উল্লেখ করে একটি হত্যা মামলা রুজু করেন। অভিযোগ রয়েছে যে, উক্ত মামলায় অসৎ উদ্দেশ্য নিরাপরাধ নিরীহ ও সাধারণ মানুষের নাম জড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে বাদী শিউলি আক্তারের বিরুদ্ধে।

এমনই একজন ভুক্তভোগী সাভার বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামের আশাদ আলীর ছেলে মোঃ বুলবুল হোসেন(৩০),অভিযোগ করে বলেন, আমাকে অসৎ উদ্দেশ্যে মিসঃ শিউলি আক্তার (৩২),পিতা- মোঃ আফজাল মাঝি, মাতা- রেনু বেগম, স্থায়ী ঠিকানাঃ গ্রাম- সেওতা, ডাকঘর- টেকেরহাট থানাঃ নলছিটি, জেলাঃ ঝালকাঠি। বর্তমান ঠিকানাঃ ঈমান্দিপুর, থানা সাভার, জেলা ঢাকা। তিনি আমাকে একটি ভিত্তিহীন বানোয়া মিথ্যাভাবে অসৎ উদ্দেশ্যে মামলার আসামির তালিকায় আমার নাম জড়িয়ে দেয়।

ভুক্তভোগী বুলবুল হোসেন বলেন,মামলায় উল্লেখিত ঘটনার দীর্ঘ এক বছর পরে মিসঃ শিউলি আক্তার বিগত, ১৩/০৮/২০২৫ ইং তারিখে উক্ত মামলায় এলাকার কিছু চাঁদাবাজ মামলাবাজ,ও মামলা বাণিজ্য’র কিছু লোক এবং আমার নিকট আত্মীয়ের প্রলোভনে আমাকে ২৩ নং আসামি হিসাবে উল্লেখ করে,বিজ্ঞ চীফ- জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,(আমলী সাভার)ঢাকার নিকট সূত্রঃ সি আর মামলা নং ১৪৮২/২০২৫ ইং উদ্দেশ্য প্রনোদিত ও বানোয়াট, ভিত্তিহীন এবং হয়রানি মূলক একটি হত্যা মামলায় উল্লেখিত ৯২জন আসামি ও আরো ৫০-৬০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে বিজ্ঞ আদালতে মামলাটি রুজু করেন। উল্লেখিত আসামিদের মধ্যে আমাকে ২৩ নং আসামির তালিকা ভুক্ত করেন।

ভুক্তভোগী বুলবুল হোসেন আরো বলেন, আমি উক্ত ঘটনাবলীতে আদৌ জড়িত নহে, ও বাদিনীকে আমি চিনিনা জানিনা এবং আমাকে যাদের সহযোগী হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে, তাদের সাথে আমার জীবনে কোনদিনও সরাসরি দেখা সাক্ষাৎ এমনকি আমার কোন প্রকার সম্পৃক্ততা আগেও ছিলনা বর্তমানেও নাই। এমনকি বিগত স্বৈরাচারী সরকার পতনের সময় কোন আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ের সাথে কোন প্রকার আমার সম্পৃক্ততা ছিলোনা। আমি কোনদিনও কোন রাজনৈতিক নেতাদের সঙ্গে চলাফেরা, মিছিল মিটিং ও নেতাদের সাথে ছবিসহ কোন রাজনৈতিক দলের সাথে আমার কোন সম্পর্ক নাই, এবং আমি আজ পর্যন্ত কোন দলও করি নাই। আমি একজন নিরীহ সাধারণ গার্মেন্টস কর্মী, আমার সাথে কোন দলের কোন রাজনৈতিক নেতা সম্পর্ক নাই। আমি ছোটকাল থেকে গার্মেন্টস কারখানায় কাজ করে আসছি, সর্বশেষ দীর্ঘ ৫ বছর যাবত আমার নিজ এলাকা সামাইর মারকিউ মেনুফ্যাক্সার লিমিটেড নামক একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ন্যায় নিষ্ঠা ভাবে কর্মস্থলে কাজ করে আসছি।

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আরএসি খাতে কর্মবিরতি,গণর‍্যালি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠার জোরালো দাবি

ভুক্তভোগী বুলবুল আক্ষেপ করে বলেন, আমার নিকট আত্মীয়র সাথে জমি জমা নিয়ে বিরোধ রয়েছে, বর্তমানে তারা একটি বৃহত্তর রাজনৈতিক দলের সাথে জড়িত। তাই জায়গা জমি নিয়ে বিরোধের জেরে আমাকে উদ্দেশ্য প্রনোদিতভাবে এই মামলায় জড়িয়ে আসামি করে দিয়েছে। আমার নিজ কর্মস্থল ও এলাকায় যথেষ্ট সুনাম আছে এবং আমাকে সমাজে হেয়প্রতিপন্ন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত,হয়রানি ও আমার কর্মস্থলে গিয়েও বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করা সহ বিভিন্ন প্রকার হেনস্তা করে আসছে। আমি এখন কর্মস্থলে যেতে পারছিনা। আমি আমার পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমার কর্মস্থলে সহকর্মীদের ও এলাকায় যথাযথ সুস্ঠু তদন্ত করলেই আসল রহস্য বেরিয়ে আসবে। আমি ইতিমধ্যে সুসঠ তদন্ত ও ন্যায় বিচার চেয়ে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা, ও স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশ পুলিশের আইজিপি’র কাছে লিখিত অভিযোগ করেছি।

সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, ভুক্তভোগী বুলবুল হোসেন এলাকার স্থানীয় ছেলে হলেও অধিকাংশ লোকেই তাকে চিনেন না। বুলবুলের সম্পর্কে বিরুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী’র জানতে চাইলে তিনি আমাদের বলেন, বুলবুল একটি নিরীহ শান্ত প্রকৃতির ছেলে ও ছোটবেলা থেকেই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসছে, সর্বশেষ বিগত পাঁচ বছর যাবত আমাদের সামাইর এলাকার মারকিউ মেনুফ্যাক্সার লিমিটেড নামক গার্মেন্টসে কাজ করে আসছে। আমি বুলবুলকে ছোটবেলা থেকেই চিনি জানি, শেষ ছেলে হিসাবে খুবই ভালো। শুনেছি তার নামে আদালতে মামলা হয়েছে, কে বা কাহারা দিয়েছে সেটা আমার বোধগম নয়, তবে যারাই দিয়েছে হয়রানি ও উদ্দেশ্য প্রমোদিত ভাবেই দিয়েছে। তবে ওর চাচার সাথে ওদের বাড়ির জমি জামা নিয়ে একটা বিরোধ চলছিল, ওই বিরোধের জেরে বুলবুলের নাম উক্ত মামলায় জড়িয়ে দিতে পারেন বলে আমার ধারণা। এখানে বিরাট একটি মামলা বাণিজ্য চক্র কাজ করছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, যাদের নামে মামলা দেওয়ার কথা তাদের কে না দিয়ে উল্টো নিরীহ সাধারণ মানুষের নামে মামলা দিচ্ছে এই চক্রটি। আমরা এলাকাবাসী এর প্রতিকার চাই, আর যেন নির্দোষ ব্যক্তি ভুয়া মামলায় জড়ানো না হয় এইজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিরুলিয়া ইউনিয়ন যুবদল নেতা সুমন শিরালী বলেন, বুলবুল ভালো ছেলে আমি ব্যক্তিগতভাবে চিনি জানি সে একজন নিরীহ গার্মেন্টস কর্মী শুনেছি তার নামে মামলা হয়েছে, ওর চাচার সাথে জমি জমা নিয়ে ঝামেলা চলে বুলবুলের চাচারাই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এই মামলায় নাম জড়িয়ে দিয়েছে। আপনারা ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখেন, বুলবুল আসলেই নিলেও প্রক্তির ছেলে। ওর নামে এরকম মামলা হওয়াটা অস্বাভাবিক।

স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম শহীদসহ এলাকার সাধারণ ও সচেতন সকলেই বলেন, ৫ আগস্টের পর এলাকার যাদের নামে মামলা হওয়ার কথা ছিল,তাদেরকে না জড়িয়ে নিরীহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা এলাকাবাসী এর প্রতিকার চাই এবং এ সমস্ত মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। প্রসঙ্গত, এই সমস্ত মামলার বিষয় নিয়ে সরকারের পক্ষ থেকে প্রতিকার ও বিভিন্ন সময় সাংবাদিকের কাছে বিভিন্ন মিডিয়া পত্র-পত্রিকায় প্রতিকার এবং সাধারণ মানুষ যেন বিনা কারণে হয়রানির শিকার না হয়, পুলিশ প্রশাসনকে সে নির্দেশই দিয়ে আসছেন।

কুড়িগ্রাম রৌমারীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ দিনব্যাপী আন্তর্জাতিক মে দিবস পালিত

এই মামলার বিষয়ে জানতে,বাদী শিউলি আক্তারের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও ফোনটি তিনি রিসিভ করেননি। এবং উক্ত মামলায় বাদী শিউলি আক্তার বর্তমান ঠিকানা সাভার ঈমান্দিপুর উল্লেখ করেছে, সে ঠিকানায় একাধিকবার খোঁজখবর নিয়ে দেখা গেছে, শিউলি আক্তার নামে আদৌ কেউ থাকে না বলে জানান এলাকাবাসী।

তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের হৃদয় অর্জন করে একের পর এক সাফল্য অর্জন করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয়...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT