সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমেদকে প্রার্থী করল ১১ দলীয় জোট

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেয়।

১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জোটের শরিক দলগুলোর কয়েকজন শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ অন্যরা।

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির

তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। ১৬ আগস্ট হবে মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিরোধী এমপিদের এলাকার ইউপিতে বরাদ্দ না দেওয়ার অভিযোগ সংসদে
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ আগস্ট ২০২৬
Trulli

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমেদকে প্রার্থী করল ১১ দলীয় জোট