সর্বশেষ

বেনাপোলে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোলে লোহার গ্রীল বোঝাই একটি ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলের একজন আরোহী ও ভ্যান চালক গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বন্দরনগরী বেনাপোলের বাইপাস সড়কে এই দূর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন।
নিহত মোটরসাইকেল চালক ইব্রাহিম হোসেন (৫০) শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। ইব্রাহীম ইছাপুর দাখিল মাদ্রাসার অফিস সহায়ক।  আহতরা হচ্ছেন, মোটরসাইকেল আরোহী ইছাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ফজলুল হক (৪৫) এবং ভ্যানচালক আলী কদর (৩৫)।

আশুলিয়ায় জীবন্ত মানুষ পোড়ানোর বিচার হলেই আ.লীগের রাজনীতি করার অধিকার থাকবে না: জাবের

প্রত্যক্ষদর্শীর জানায়, ইব্রাহীম হোসেন তার একজন সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে গোগা থেকে মাদ্রাসার কাজে শার্শায় যাচ্ছিলেন। বেনাপোল বাইপাস সড়কের ভবারবেড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোহার গ্রিল বোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে ছিটকে পড়ে। এতে ভ্যানচালকসহ তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। হাসপাতালে নেওয়ার পথেই ইব্রাহীম হোসেনের মৃত্যু হয়। অন্য দু’জনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নারায়ণগন্জের রূপগঞ্জে যুবদলের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ আহত ৩

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ আগস্ট ২০২৬
Trulli

বেনাপোলে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২