সর্বশেষ

ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ

জেলা প্রতিনিধি

গতকাল (৭ নভেম্বর) শুক্রবার রাত আনুমানিক সাড়ে এগারো ঘটিকায় ভারতীয় নাগরিক মালদা জেলায় গোপালগঞ্জ থানার চকমাহিলপুর গ্রামের মৃত গাজলুর রহমানের স্ত্রী
মৃত সেলিনা বেগম (৭০)। মৃত ব্যক্তি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

সংবাদ পেয়ে বাংলাদেশে বসবাসকারী মৃতের ভাই শিবগঞ্জ উপজেলা বাগিচাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোঃ তোফাজ্জল হক। চাঁপাইনবাবগঞ্জে তার স্বজনরা লাশ দেখার জন্য বিজিবি’র নিকট আবেদন করেন।

যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর

বর্ণিত নাগরিকের আবেদনের প্রেক্ষিতে বিজিবি’র পক্ষ হতে তাৎক্ষণিক প্রতিপক্ষ বিএসএফ এর সাথে যোগাযোগ করা করা হয় এবং উভয় পক্ষের সম্মতিতে আন্তজার্তিক সীমারেখায় লাশ দেখার আয়োজন করা হয়। ফলশ্রুতিতে অদ্য (৮ নভেম্বর) সকাল ১০:৪০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে মৃতের লাশ দেখানো সম্ভব হয় এবং লাশ দেখে বাংলাদেশী আত্মীয়-স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং শেষবারের মত তাদের আত্মীয়কে দেখে পরিতৃপ্ত হন এবং বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা জানান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি অত্যন্ত মানবিক এবং এ ধরনের মানবিক কাজের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। বিজিবি সকল ধরনের মানবিক কাজ মৌলিক কর্তব্য হিসেবে সম্পাদন করে আসছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

সিংগাইরে প্রীতি ফুটবল ম্যাচ, ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ নভেম্বর ২০২৫
Trulli

ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ