সর্বশেষ

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে গাঁজাগাছ, ও কলকিসহ গ্রেফতার ১ 

আরিফ হোসেন হারিছ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনটি গাঁজা গাছ, দুই পুড়িয়া গাঁজা ও দুইটি মাটির কলকি সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

গ্রেফতারকৃত নান্নু মোল্লা (৭০)উপজেলার বয়রাগাদী ইউনিয়নের দক্ষিণ বাহেরঘাটা গ্রামের মৃত সাত্তার মোল্লার ছেলে।

ডেঙ্গুর দাপট বাড়ছেই, একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে এসআই মোঃ শাহ আলী সঙ্গীয় ফোর্স মঙ্গলবার ৯ রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের দক্ষিন বাহেরঘাটা  নান্নু মোল্লার বসত বাড়ীর চৌচলা ঘর সংলগ্ন কলাবাগানের ভিটিতে অভিযান চালিয়ে তিনটি গাঁজা গাছ, দুই পুড়িয়া গাঁজা ও দুইটি মাটির কলকি সহ
এ আসামীকে গ্রেফতার করেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান,পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়ের কঠোর দিক-নির্দেশনায় থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের দক্ষিন বাহেরঘাটা  নান্নু মোল্লার বসত বাড়ীর চৌচলা ঘর সংলগ্ন কলাবাগানের ভিটিতে অভিযান চালিয়ে তিনটি গাঁজা গাছ, দুই পুড়িয়া গাঁজা ও দুইটি মাটির কলকি সহ নান্নু মোল্লা (৭০) নামের একজন কে গ্রেফতার করি।আসামীর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

পাবনায় পদ্মায় রাতের আঁধারে সশস্ত্র পাহারায় অবৈধ বালু উত্তোলন

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ জুন ২০২৬
Trulli

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে গাঁজাগাছ, ও কলকিসহ গ্রেফতার ১