সর্বশেষ

সিংগাইরে প্রীতি ফুটবল ম্যাচ, ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

জেলা প্রতিনিধি

বিশ্বজুড়েই চলছে ফিফা বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সারা দেশের ন্যায় ফুটবল উন্মাদনায় মেতেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ক্রীড়ামোদীরাও। বিশ্বকাপের এই উন্মাদনা গ্রামগঞ্জের ফুটবলপ্রেমী আবালবৃদ্ধবনিতার মাঝে আরও ছড়িয়ে দিতে উপজেলার খান বানিয়ারায় অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ। হাজারো ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে শুক্রবার (১২ জুন) বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলে বিজয়ী হন আর্জেন্টিনা।

এদিন খেলা শুরু হওয়ার আগেই খান বানিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয় দর্শকদের আনাগোনা। দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় খেলার মাঠ। বিকেল ৫ টায় খেলা শুরু হয়। খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে আর্জেন্টিনা ও ব্রাজিলসহ অন্যান্য দলের ফুটবলপ্রেমী জনতা। জার্সি গায়ে ও পতাকা হাতে নিয়ে হর্সধ্বনি ও করতালি দিয়ে খেলোয়ারদের উৎসাহ উদ্দীপনা দেন উভয় দলের ফুটবল ভক্তরা।

খেলা শুরুর বাঁশি বাজতেই দুদলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাঝেও ম্যাচটি হয়ে ওঠে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য দৃষ্টান্ত।

খেলার ধারাভাষ্য প্রদান করেন এইচ আর হানিফ। খেলার উত্তেজনা ও রোমাঞ্চকর মুহূর্তে তার কাব্যিক শব্দচয়ন ও চমৎকার প্রাণবন্ত ধারাভাষ্যে উপস্থিত দর্শকদের মধ্যে এক দারুণ উন্মাদনা ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সরকারি মুড়াপাড়া পাইলট মডেল হাই স্কুলের ১২৫তম বর্ষপূর্তিতে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

খেলার প্রথমার্ধে আর্জেন্টিনার খেলোয়ার তাহসিন ও ফাহিমের পায়ে দুটি গোল পেয়ে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে ব্রাজিল দলের খেলোয়ার রনি একটি গোল করে ব্যবধান কমিয়ে আনেন। শেষ মুহুর্তে ফাহিমের পায়ে আরও একটি গোল পেয়ে শিরোপা নিশ্চিত করেন আর্জেন্টিনা। খেলার নির্ধারিত সময়ে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনা। খেলা শেষে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে প্রীতির বার্তা দেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। বিজয়ী দল আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে একটি সাদা খাসি (ছাগল) রানার্সআপ দল ব্রাজিলের খেলোয়াড়দের হাতে একটি কালো খাসি পুরস্কার হিসেবে তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এবং উভয় দলকে স্মারক ট্রফি প্রদান করা হয়। এছাড়া সেরা খেলোয়াড় নির্বাচিত হন দুই দলের গোলরক্ষক। তাঁদের উভয়কেই পুরস্কার হিসেবে একটি করে লাল মোরগ দেওয়া হয়।

খেলার প্রধান পৃষ্ঠপোষক জামান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ক্রীড়ামোদী নূর এ জামান পিয়াস বলেন, বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় সারা বিশ্বে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই উৎসাহ উদ্দীপনা গ্রামগঞ্জের তরুণ, যুবক ও আবালবৃদ্ধবনিতার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। ফুটবল খেলার প্রতি দেশের লক্ষকোটি মানুষের ভালবাসাই বলে দেয় বাংলাদেশও একদিন ফুটবল বিশ্বকাপে নাম লেখাবে। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানান তিনি।

খেলার অন্যতম উদ্যোক্তা সমাজ হিতৈষী নাফিসা আনজুম খান বলেন, পুরো বিশ্ব এখন বিশ্বকাপ ফুটবল জ্বরে ভোগছে। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আনন্দ গ্রামীণ জনপদের খেটে খাওয়া শ্রমজীবি মানুষের মাঝে ছড়িয়ে দিতে জনপ্রিয় দুটি দলের সমর্থকদের মধ্য প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

চুরির অভিযোগে সুন্দরী নারী পরে বিয়ের পিঁড়িতে গাউছিয়া মার্কেটের দোকানীর মানবতার গল্প

তিনি আরও বলেন, বিশ্বকাপ ফুটবল সরাসরি না দেখতে পারলেও দেশের মাটিতে নিজ এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের আনন্দ উপভোগ করেছি। পাশাপাশি এই খেলা দেখে মুগ্ধ হন উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার ক্রীড়ামোদী মানুষ।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান খান মোহাম্মদ আলী, জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাচ্চু, সমাজ হিতৈষী মোশাররফ হোসেন খান আরজু, মনিরুজ্জামান খান (মনু), আজমীর খান লিপু, আর্জেন্টিনা দলের টিম ম্যানেজার প্রবাসী মোসলেহ উদ্দিন খান সেলিম ও ব্রাজিল দলের টিম ম্যানেজার শফিকুল আলম খান চন্দনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ জুন ২০২৬
Trulli

সিংগাইরে প্রীতি ফুটবল ম্যাচ, ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা