সর্বশেষ

দেশের মাটিতে পা রেখেই ভারতকে হারানোর হুংকার দিলেন হামজা

অনলাইন ডেস্ক

নেপাল-ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আজ বিকেলে ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। বাংলাদেশে এসেই ভারতকে হারানোর হুংকার দিয়ে রাখলেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে এবার ভারতকে হারাতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম লেগে ভারতের মাঠে গোলশূন্য ড্র করে দেশে ফিরেছিলেন হামজা-জামাল ভূঁইয়ারা। এবার তাদের হারাতে দৃঢ়প্রতিজ্ঞ হামজা। তিনি বলেছেন, ‘আমি সবাইকে একটা কথাই বলতে চাই, সব কিছু পজিটিভ থাকলে ভালো কিছু হবে। শেষ খেলায় আমরা জিততে পারিনি, যদিও আমরা ভালো খেলেছিলাম। তবে ইনশাআল্লাহ ভারতের বিপক্ষে আমরা জিতব।

৩ লাল কার্ডের মহানাটকীয় ম্যাচ: দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা

এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা আগেই শেষ হয়েছে দুই দলের। তবে দেশের জন্য হলেও আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে জিততে চান হামজা। ২৮ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘আমি বুঝতে পারছি ভারতের বিপক্ষে এইটা আমাদের একটা বড় খেলা। দেশের জন্য হলেও জিতব। আমরা সবাই এই ম্যাচ নিয়ে খুব রোমাঞ্চিত। সবাই জয়ের জন্য কঠোর পরিশ্রম করছে। সবার সঙ্গে দেখা হবে মাঠে। ঢাকায় ফেরার অনুভূতি সম্পর্কে হামজা বলেছেন, ‘অসাধারণ অভ্যর্থনার জন্য আপনাদের ধন্যবাদ। ঢাকায় আবারও ফিরতে পেরে খুব ভালো লাগছে। আশা করি, ভারতের সঙ্গে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা খেলা হবে। তার আগে অবশ্যই নেপালের বিপক্ষেও ভালো একটা খেলা হবে।

তবে হামজার ফেরাটা একটু ধাক্কায় হয়েছে। ট্রাফিক জ্যামের কারণে ইংল্যান্ডের বিমানবন্দরে যথাসময়ে যেতে না পেরে বাফুফের টিকিটের ফ্লাইট মিস করেন তিনি। পরে নিজের টাকায় ৫ ঘণ্টা পরের আরেকটি ফ্লাইটে ঢাকায় নামেন তিনি। তাতে দুপুর ১২টার বিপরীতে বিকেল ৫টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন।

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল মরক্কো

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ নভেম্বর ২০২৫
Trulli

দেশের মাটিতে পা রেখেই ভারতকে হারানোর হুংকার দিলেন হামজা