সর্বশেষ

তারাকান্দা রামপুর খালের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে জেলা প্রশাসক কর্তৃক বৃক্ষরোপণ উদ্বোধন

মকবুল হোসেন, ময়মনসিংহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলাধীন তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের খননকৃত রামপুর খালের ধারে তাল, সুপারি, সোনালু, জারুল, মেহগনি,নিমগাছসহ বিভিন্ন প্রজাতির ১৫০ টি গাছ লাগানোর মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
আজ ১৩ জুন শনিবার ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মো: সাইফুর রহমান বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং রামপুর খাল খনন কর্মসূচি পরিদর্শন করেন।

একই সাথে তারাকান্দা উপজেলার চকনাপাড়া হতে চিনাপাড়া রোডে ফলজ ও বনজ ১০০ টি গাছ লাগানো হয়।
উপজেলা পরিষদ চত্ত্বর ইউনিয়নসমূহেও গাছ লাগানোর মাধ্যমে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের সাথে কৃষি অধিদপ্তর, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ, যুব সমাজ, স্কাউট সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সবাইকে সম্পৃক্ত করা হয় ।

পাবনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ জুন ২০২৬
Trulli

তারাকান্দা রামপুর খালের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে জেলা প্রশাসক কর্তৃক বৃক্ষরোপণ উদ্বোধন