সর্বশেষ

এতিম ও অসহায় শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব করলেন বিএনপি নেতা মো: খোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদক

সাভার চাঁপাইন লালটেক মহল্লায় আনন্দধারা মাদ্রাসা এবং মোকসেদ আলী মুন্সী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব পালন করলেন বিএনপি নেতা লায়ন মো: খোরশেদ আলম। সকালে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার পরিচালনা কমিটির যুবকরা এই ফল উৎসবের আয়োজন করেন।

এ সময় মাদ্রাসার সভাপতি মো: শহীদুল্লাহর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো: খোরশেদ আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটি অন্যতম সদস্য আসাদুজ্জামান ইউসুফ, মিন্টু, অধ্যক্ষ খলিলুর রহমান প্রমূখ।

সাতক্ষীরায় ৩২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

এছাড়া মাদ্রাসা মসজিদের ইমাম ও শিক্ষার্থীদের অভিভাবক এই ফল উৎসবে অংশগ্রহণ করেন। মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের হাতে দেশীয় ফল তুলে দেন প্রধান অতিথি । প্রধান অতিথি এই মাদ্রাসার যে কোনো ভালো কাজে পাশে থাকবে আশা প্রকাশ করে বলেন, এই কোমলমতি অসহায় এতিম শিশুদের পাশে থাকতে পেরে আমার আনন্দ লাগছে।

বাউফলে অপপ্রচার, পারিবারিক সহিংসতা, কিশোর গ্যাং, জুয়া সহ মাদকের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতি বছর যেন এ আয়োজনটা তাদের জন্য করতে পারি সে দোয়াও চান প্রধান অতিথি। ফল উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ হোসাইন আহমেদ।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ জুন ২০২৬
Trulli

এতিম ও অসহায় শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব করলেন বিএনপি নেতা মো: খোরশেদ আলম