সর্বশেষ

“১৫ বছরের জঞ্জাল ও ধ্বংসস্তূপ সরিয়ে মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে এখনই প্রয়োজন একজন তারেক রহমান- বিএনপি নেতা লেলিন

“১৫ বছরের জঞ্জাল ও ধ্বংসস্তূপ সরিয়ে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে এখনই প্রয়োজন একজন তারেক রহমান। একজন সুস্থ তারেক রহমান মানেই সুস্থ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ” বলে মন্তব্য করেছেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।

তিনি বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রায়ত সৈয়দ আহমেদ মিয়ার পৌর শহরের বাসভবনের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কালে একথা বলেন।

বেলকুচি যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে স্থাপনা জনবসতি

এর আগে লেনিন বলেন, স্বৈরশাসক রাষ্ট্রের সব ব্যবস্থাকে ভেঙেচুরে অকার্যকর করে দিয়েছে। কেবল তারেক রহমানের নেতৃত্বই পারে লাল-সবুজের বাংলাদেশকে নতুন করে রাঙিয়ে তুলতে।

খাবার বিতরণ শেষে তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রেমঘটিত বিরোধে তুলকালাম কাণ্ড

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ এর (এ্যাব) সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক রিপন, পেশাজীবী পরিষদের সদস্য ও বাউফল উপজেলা বিএনপির সদস্য মোঃ তরিকুল ইসলাম মোস্তফা, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর ও সাধারণ সম্পাদক ইসতিয়াক রসূল সোয়েব, সাবেক উপজেলা যুবদলের সদস্য মোঃ শাহ আলম জুলাই যোদ্ধা মোঃ আলী আজগর সুজন, ছাত্রদল নেতা আশিক বিল্লাহসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

পটুয়াখালীর বাউফলে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT