সর্বশেষ

রুমিন ফারহানা কি সত্যিই এনসিপিতে যোগ দিচ্ছেন?

অনলাইন ডেস্ক

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়ে একটি গুঞ্জন শোনা যায় তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে যোগ দিচ্ছেন। এ নিয়ে রুমিন ফারহানা সরাসরি কথা বলেছেন ডয়চে ভেলের এক সাক্ষাৎকারে।

ডয়চে ভেলের উপস্থাপকের প্রশ্ন ছিল- আপনাকে (রুমিন ফারহানা) ঘিরে সোশ্যাল মিডিয়াতে প্রচুর গুঞ্জন ও গুজব শোনা যায় এবং সর্বশেষ একটি তথ্য শোনা যাচ্ছে যে আপনি এনসিপিতে যোগ দেয়ার পরিকল্পনা করছেন, এটার কি কোন ভিত্তি আছে? প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, এটার একেবারেই কোন ভিত্তি নাই। আজকে যেহেতু আপনি প্রশ্নটা করলেন আপনাকে বলি- এটা একেবারেই গুঞ্জন ও গুজব। এটার সঙ্গে ন্যূনতম কোন সত্যতা নাই।

বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ আসন শূন্য ঘোষণা

এনসিপির তরফ থেকে এ বিষয়ে কোন রকম যোগাযোগও করা হয়েছে নাকি প্রশ্নের জবাবে স্বতন্ত্র এ সংসদ সদস্য বলেন, আমি বিএনপি ছেড়ে দেওয়ার পরে অন্যান্য অনেক দলই আমাকে যোগ দিতে বলেছেন এবং এনসিপিও প্রস্তাব দিয়েছে, ওরা (এনসিপি) বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে কাজ করি, আপনি জুলাইয়ে মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন ফ্রন্টলাইনার। আমি হেসেছি ও আমি এটা নিয়ে আর কথা বাড়াইনি। তবে নির্বাচনে আগে নাকি পরে রুমিন ফারহানাকে এই প্রস্তাব দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করার দাবি: বিরোধীদলীয় নেতার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ এপ্রিল ২০২৬
Trulli

রুমিন ফারহানা কি সত্যিই এনসিপিতে যোগ দিচ্ছেন?