ঢাকার সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের বিরুলিয়া ইউনিয়ন নেতা ফরিদুলকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুরে বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানের নেতৃত্বে একটি দল সামাইর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা ফরিদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত ফরিদুল সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সামাইর তেল পাম্প সংলগ্ন এলাকার মৃত আলীর ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পলাতক ছিলেন।
সাভার মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফরিদুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।















