সর্বশেষ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে জাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

​সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম, জিয়া পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর এবং গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সাভার বিরুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা ফরিদুল গ্রেপ্তার

​সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন,”আমরা কোনো দল বা মতের বিরুদ্ধে নই এবং বহুমতে বিশ্বাসী, যেখানে প্রত্যেকের মতপ্রকাশের অধিকার রয়েছে। তবে দেশে যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আমরাও মাঠে থাকব।”

​বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও সক্রিয় ও কঠোর ভূমিকার দাবি জানান। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা করা হলেও আসামিদের গ্রেপ্তারে স্থানীয় পুলিশ প্রশাসনের দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

টুঙ্গিপাড়ায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, যুবদল কার্যালয় ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আগুন

​সমাবেশ শেষে ফোরামের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ নভেম্বর ২০২৬
Trulli

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে জাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ