সর্বশেষ

প্রেমঘটিত বিরোধে তুলকালাম কাণ্ড

অনলাইন ডেস্ক

প্রেমঘটিত বিরোধে তুলকালাম কাণ্ড ঘটে গেছে নরসিংদীর মাধবদীতে। রোববার (২৬ এপ্রিল) রাতে নরসিংদীর মাধবদীর খরমুদ্দি এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নরসিংদীতে প্রেমিকার ভাইসহ পরিবারের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে প্রেমিক সাজ্জাদ হোসেনকে গুরুতর আহত করেছেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রেমিকা, তার চাচা ও ফুফুর বাড়িতে আগুন দিয়েছে তারই প্রেমিকের স্বজনরা। আহত প্রেমিক সাজ্জাদ হোসেন (২২) পৌর এলাকার খরমুদ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে।

ঘটনার পর তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত প্রেমিকের স্বজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই খরমুদ্দি এলাকার যুবক সাজ্জাদের সঙ্গে একই এলাকার এক তরুণীর (১৭) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি সাজ্জাদের সঙ্গে পালিয়ে গেলে তরুণীর পরিবার সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। রোববার সকালে ওই তরুণী পুনরায় প্রেমিকের কাছে চলে যায়।

ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ‘

এতে প্রেমিকার ভাই, চাচাসহ কতিপয় লোকজন সাজ্জাদকে এলাকায় গিয়ে একটি মসজিদের পাশে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। সেখান থেকে সাজ্জাদকে উদ্ধার করে চিকিৎসাসেবা দেওয়ার জন্য ঢাকায় প্রেরণ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাজ্জাদের পরিবারের লোকজন প্রেমিকার নিজ বাড়ি, তার চাচা ও ফুফুসহ চারটি বাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়।

এ সময় পরিবারের লোকজন ছোটাছুটি করে আত্মরক্ষা করেন। ফায়ার সার্ভিসের লোকজনকে বাধাগ্রস্ত করায় পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্রসহ যাবতীয় সরঞ্জাম। মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান জানান, খবর পেলেও স্থানীয় লোকজনের বাঁধায় অগ্নিনির্বাপণ কাজে অংশ নিতে পারেনি ফায়ার সার্ভিস। ফলে চারটি বাড়ির প্রায় সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। মাধবদী থানার ওসি কামাল হোসেন জানান, প্রেমসংক্রান্ত বিষয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে। এরই জেরে প্রেমিকার বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখার পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ করছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিমানবন্দরে ঘটনার মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ এপ্রিল ২০২৬
Trulli

প্রেমঘটিত বিরোধে তুলকালাম কাণ্ড