সর্বশেষ

বেনাপোলে সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বেনাপোল প্রতিনিধি:

দেশব্যাপী পরিকল্পিতভাবে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল বন্দর এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে এবং বেনাপোল পৌর যুবদলের সদস্যসচিব রাহেনুজ্জামান দিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল ও ইমদাদুল হক ইমদাদ।

এসময় বক্তারা বলেন, আপা আপা করিস না, আপা আর আসবে না’ এমন স্লোগান তুলে তাঁরা বলেন, দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে কেউ নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও বেনাপোল বন্দরের নিরাপত্তা রক্ষায় যশোর জেলা যুবদল, শার্শা উপজেলা যুবদল ও বেনাপোল পৌর যুবদলের নেতাকর্মীরা সব সময় রাজপথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবে।

টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ; পুড়ল পুলিশের গাড়ি

এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শ্রমিক নেতা শহিদ আলীসহ শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও সমর্থক। #

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ নভেম্বর ২০২৬
Trulli

বেনাপোলে সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।