সর্বশেষ

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

অনলাইন ডেস্ক

বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে দিল্লির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শিগগিরই দীনেশ ত্রিবেদী ঢাকা মিশনের দায়িত্ব গ্রহণ করবেন। পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন ত্রিবেদী।

অন্যদিকে প্রণয় ভার্মা ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে যোগ দিতে যাচ্ছেন। ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি কংগ্রেসের সদস্যও ছিলেন। তবে ২০২১ সালে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।

বেনাপোলে সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

টার্মিনাল পরিচালনায় দেশের স্বার্থ রক্ষা করেই জাপানের সঙ্গে চুক্তি হবে দীনেশ ত্রিবেদীর ঢাকার নতুন হাই কমিশনার হওয়ার ঘোষণা এমন এক সময়ে এলো, যখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের পর পুনর্গঠনের চেষ্টা চলছে।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং অন্তর্বর্তী নেতৃত্বের সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা অবনতি ঘটে। এই প্রেক্ষাপটে ত্রিবেদীর মতো প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় দায়িত্ব দিয়ে পাঠানো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

দুই সপ্তাহ আগেই ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দীনেশ ত্রিবেদী হাই কমিশনার হয়ে ঢাকায় আসতে পারেন। এবার নরেন্দ্র মোদির সরকার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিলো।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ এপ্রিল ২০২৬
Trulli

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী