সর্বশেষ

মির্জা আব্বাসের বিপক্ষে লড়তে চান রিকশাচালক সুজন!

জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোড়ন তোলা সেই রিকশাচালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। সুজন ইতোমধ্যেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৮ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র হাতে নেন।

প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

সুজন জানান, তিনি ঢাকা-৮ আসন থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে সুজন বলেন, ঢাকা-৮ আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম। এ জন্য আমি ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন ফরম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ঢাকা-৮ আসনে (মতিঝিল-শাহজাহানপুর-রমনা) বিএনপি মির্জা আব্বাসকে প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দিয়েছে। তাই এই আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্ধী হচ্ছেন রিকশাচালক সুজন। জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের প্রতি তার স্যালুটের দৃশ্যটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তিনি জনগণের ব্যাপক ভালোবাসা ও সমর্থন লাভ করেন। সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী সুজন।

রুমিন ফারহানা কি সত্যিই এনসিপিতে যোগ দিচ্ছেন?

উল্লেখ্য, এর আগে এই দলটি থেকেই জুলাইয়ে মারাত্মকভাবে আহত আরেক আন্দোলনকারী খোকন চন্দ্র বর্মণ মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। চিকিৎসার জন্য বর্তমানে তিনি রাশিয়ায় অবস্থান করছেন।

আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

পটুয়াখালীর বাউফলে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT