সর্বশেষ

সিংগাইরে শহীদ আনিস রমিজ ও শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ : শ্রদ্ধাভরে স্মরণ ও আলোচনা সভা

মানিকগঞ্জের সিংগাইরে বিজয় দিবস উপলক্ষে ধল্লা গাজিন্দা এলাকার তিন শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫) ডিসেম্বর বেলা ১১ টার দিকে সিংগাইর উপজেলা প্রশাসনের আয়োজনে ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় প্রাংগনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিংগাইর উপজেলা সহকারী (ভূমি) কমিশনার হাবেল উদ্দিনের সঞ্চালনায় সভাপতির বক্তব্য প্রদান করেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার। অনুষ্ঠানের শুরুতেই উক্ত বিদ্যালয় প্রাংগনে শহীদ আনিস, রমিজ ও শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

খাজার ঘাটের কাঠের ব্রিজ সংস্কারের জোর দাবি এলাকাবাসীর

আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ পরিবারের শাহজাহান মিয়া, লুৎফর মুন্সী এবং মুক্তিযোদ্ধারা।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, প্রাক্তন সিনিয়ার শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বাবু বিশ্বনাথ রায়, সিনিয়র শিক্ষক লিয়াকত আলী, রহিমা বেগম, আলতাফ হোসেন, পারভীন বেগম, আইয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সালাউদ্দিন প্রমুখ ও বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

৬ মে থেকে কার্ডের মাধ্যমে সহায়তা পাবেন হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকরা: ত্রাণমন্ত্রী

এদিকে উক্ত বিদ্যালয় মাঠ প্রাংগনে দরিদ্রদের ফ্রী মোবাইল থেরাপি ভ্যান সার্ভিস পরিচালনা করেন সিংগাইর উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জোবাইদা গুলশানআরা। সেখানে থেরাপি সেবা বিষয়ে খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে পরিবর্তনের কাজ চলছে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিদিন দেশকে নিয়ে ইতিবাচক পরিবর্তনের কাজ চলছে। সাংবাদিকদের কোনো অসংগতি বা নেতিবাচক খবরের...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT