সর্বশেষ

৬ মে থেকে কার্ডের মাধ্যমে সহায়তা পাবেন হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকরা: ত্রাণমন্ত্রী

অনলাইন ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের কার্ডের মাধ্যমে তিন মাসের জন্য খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে। আগামী ৬ মে এ কর্মসূচি শুরু হবে। পাশাপাশি কৃষকদের পুনর্বাসনের জন্য কৃষি মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি। রোববার (৩ মে) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি কলেজ মাঠে তিনি এসব কথা বলেন।

এ সময় দরিদ্র ও অসহায় পরিবারের টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের যাকাতভিত্তিক উদ্যোগ ‘সম্বল’ প্রকল্পের এ বছরের কার্যক্রম উদ্বোধন করা হয়। মন্ত্রী বলেন, বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওড়াঞ্চলের লাখ-লাখ হেক্টর ফসল, বিশেষ করে ধান পানিতে ডুবে গেছে। ফলে সেখানকার কৃষকরা চরম অসহায় অবস্থায় পড়েছেন।

বিমানবন্দরে ঘটনার মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী তিন মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য ও অর্থ সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেন, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও সিলেটের বিস্তীর্ণ এলাকা এবং ব্রাহ্মণবাড়িয়ার একটি অংশ পানিতে ডুবে গেছে।  ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তিন মাসের জন্য একটি কার্ডের মাধ্যমে প্রতি মাসে তাদের সহায়তা দেওয়া হবে।  আগামী ৬ মে সুনামগঞ্জ থেকে এ কার্যক্রম শুরু হবে। সরকার হাওড়াঞ্চলের মানুষের পাশে থেকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

ইউপি ও পৌর নির্বাচনে বিগত ১৭ বছরের সংগ্রামী ও জনপ্রিয় প্রার্থীরাই পাবেন বিএনপির সমর্থন: মীর শাহে আলম
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ মে ২০২৬
Trulli

৬ মে থেকে কার্ডের মাধ্যমে সহায়তা পাবেন হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকরা: ত্রাণমন্ত্রী