সর্বশেষ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে পরিবর্তনের কাজ চলছে: ভূমিমন্ত্রী

অনলাইন ডেস্ক

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিদিন দেশকে নিয়ে ইতিবাচক পরিবর্তনের কাজ চলছে। সাংবাদিকদের কোনো অসংগতি বা নেতিবাচক খবরের পাশাপাশি সরকারের ভালো কাজগুলোরও প্রচার করতে হবে। এতে দেশ ও জাতি সমৃদ্ধ হবে। শনিবার (২ মে) দিবাগত রাতে পাবনা প্রেস ক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিন আয়োজিত প্রীতি সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন ধরে পাবনা প্রেস ক্লাবের জায়গা সংক্রান্ত বিরাজমান সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা, যা দেশের জন্য সুনামও বয়ে আনতে পারে, আবার দুর্নামও ডেকে আনতে পারে।

আমরা একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন। এ কাজে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, দেশে কিছু অপসাংবাদিকতা শুরু হয়েছে, যা উন্নয়নের পথে বড় বাধা। অপসাংবাদিকতা রুখতে সাংবাদিকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

আমরা প্রাতিষ্ঠানিকভাবে সাংবাদিকদের সম্মানিত করতে চাই। সরকারের কোনো ভুল থাকলে তা তুলে ধরুন, পাশাপাশি ভালো কাজগুলোও জনগণের কাছে পৌঁছে দিন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রীতি সম্মিলন অনুষ্ঠানে পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ও সম্মানিত জীবন সদস্য এবং অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। প্রধান বক্তা ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, কবি সোহানী হোসেনসহ অনেকে।

সৌদির সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। প্রীতি সম্মিলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকালে পাবনা প্রেস ক্লাবের ৬৫তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শুক্রবার (১ মে) কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের ৬৬ বছরে পদার্পণ ও ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের সূচনা করা হয়।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ মে ২০২৬
Trulli

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে পরিবর্তনের কাজ চলছে: ভূমিমন্ত্রী