সর্বশেষ

ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক

ট্রাফিক আইন অমান্যকারদীর বিরুদ্ধে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মামলা হচ্ছে। মামলার নথি ডাক যোগাযোগে পাঠাচ্ছে ঢাকা মেট্রোপলিচন পুলিশ (ডিএমপি)। মামলার পর অভিযুক্ত চালক সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির না হলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। আজ রবিবার সিসি ক্যামেরা/ভিডিও ফুটেজের মাধ্যমে ট্রাফিক মামলা সতর্কীকরণসংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএমপি।

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে ঢাকা মহানগরের চলাচলরত ট্রাফিক আইন অমান্যকারী মালিক বা চালকদের বিরুদ্ধে ভিডিও বা স্থিরচিত্র ধারণ করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে তাদের ঠিকানায় ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে।

বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ আসন শূন্য ঘোষণা

নোটিশ পেয়ে মালিক/চালকগণ ডিএমপি সদর দপ্তর এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে নির্ধারিত জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করছেন। নোটিশ পেয়ে ট্রাফিক বিভাগে হাজির না হলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া (সমন/গ্রেপ্তারি পরোয়ানা) ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের মাধ্যমে বাস্তবায়নের কার্যক্রম সম্প্রতি গ্রহণ করা হয়েছে। মামলার জরিমানা পরিশোধ সংক্রান্ত কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকতে চালকদের পরামর্শ দিয়েছে ডিএমপি।কোনো ব্যক্তি বা চক্র ভিডিও/সিসি ক্যামেরার মামলার নাম ব্যবহার করে অর্থ পরিশোধের বার্তা দিলে তা নিকটস্থ থানায় বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে জানাতে বলা হয়েছে।

ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করার দাবি: বিরোধীদলীয় নেতার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ মে ২০২৬
Trulli

ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা