সর্বশেষ

‎ রাজিবপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা প্রতিনিধি

‎‎কুড়িগ্রাম রাজিব পুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের প্রথম প্রহরে রাজিবপুর শিশু পার্ক মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। উপজেলার সব থানা ঘুরে একই দৃশ্য দেখা যায়।

‎সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতির বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, রাজিবপুর থানা পুলিশ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামীম , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদেকুল ইসলাম রাজিব পুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া , রাজিব পুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস  রাজিব পুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান জামাত ইসলামী উপজেলা আমির আবুল বাশার আব্দুল লতিফ প্রতিনিধিবৃন্দ, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, আনসার ও ভিডিপি সদস্যরা, রাজিবপুরে আর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

‎অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহিদদের আত্মত্যাগ, স্বাধীনতার ইতিহাস ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, উপজেলা চত্বরে বিভিন্ন দপ্তরের স্টল প্রদর্শনী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল।

‎উৎসবমুখর এ আয়োজনে রাজিবপুরের আকাশ-বাতাস ভরে ওঠে বিজয়ের আনন্দে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহিদদের আত্মত্যাগ স্মরণে রাজিবপুর বাসীর অংশ নেয় এক আনন্দঘন মহামিলনে।

এবার দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন

সিরাজদিখানে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভ

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ ডিসেম্বর ২০২৫
Trulli

‎ রাজিবপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন