সর্বশেষ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশী নিহত হয়েছেন।

আজ রোববার সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কাতারে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন।

ঢাকা-চাঁদপুর ও বরিশাল রুটে লঞ্চের ভাড়া বেড়েছে এক লাফে ২০ থেকে ২০০ টাকা

প্রাথমিকভাবে নিহত বাংলাদেশীদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক। শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু বেদনাদায়ক।

সাদুল্ল্যাপুর ক্যাম্পের ভূমি সেবায় আস্থা ফিরছে সাধারণ মানুষের

নুরুল হক আরো জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশনা দিয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ জুন ২০২৬
Trulli

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত