সর্বশেষ

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

এম জাফরান হারুন

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে পটুয়াখালী জেলা পুলিশের ব্যবস্থাপনায় এবং United Nations Population Fund (UNFPA)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় PREVAIL Project এর অধীন “নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক”- একটি বিশেষ উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ। এসময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

ঢাকা-চাঁদপুর ও বরিশাল রুটে লঞ্চের ভাড়া বেড়েছে এক লাফে ২০ থেকে ২০০ টাকা

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ভুক্তভোগীবান্ধব সেবা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টির বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

এছাড়াও গত ২০ জুন ২০২৬ ইং পটুয়াখালী জেলার ৯টি থানা থেকে আগত ৩২ জন এসআই, এএসআই ও কনস্টেবল পদমর্যাদার নারী পুলিশ সদস্যদের অংশগ্রহণে মানসিক স্বাস্থ্য, সাইকোসোশ্যাল সাপোর্ট (MHPSS) এবং সাইকোসোশ্যাল ফার্স্ট এইড, সাইবার ক্রাইম ও আইনগত সহায়তা বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের মাধ্যমে সেবাগ্রহীতাদের প্রতি আরও সংবেদনশীল, মানবিক ও পেশাদার সেবা নিশ্চিত করার সক্ষমতা বৃদ্ধি করা হয়।

সাদুল্ল্যাপুর ক্যাম্পের ভূমি সেবায় আস্থা ফিরছে সাধারণ মানুষের

পটুয়াখালী জেলা পুলিশের অঙ্গীকার- নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে সর্বোচ্চ পেশাদারিত্ব, মানবিকতা ও আন্তরিকতার সঙ্গে আইনি সহায়তা এবং প্রয়োজনীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। সহিংসতামুক্ত, নিরাপদ ও সাম্যভিত্তিক পটুয়াখালী গঠনে পটুয়াখালী জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানান। (২১/০৬/২০২৬)

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ জুন ২০২৬
Trulli

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত