সর্বশেষ

শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনেই মিললো সাড়ে ১৭ লাখ টাকা

অনলাইন ডেস্ক

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে চারদিনে ভক্তরা দিয়েছেন প্রায় সাড়ে ১৭ লাখ টাকা। মিলেছে স্বর্ণও।

জেলা প্রশাসন দানের আয়-ব্যয়ের হিসেবের দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো মাজারের দানের টাকার হিসেব এলো প্রকাশ্যে। এর আগে, মাজারের খাদেমরা এই টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিতেন।

ডাচ্-বাংলা ব্যাংক (এজেন্ট ব্যাংকিং) এজেন্ট:মেসার্স আশা এন্টারপ্রাইজ মাকোরকোল বাজারে

সোমবার বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উপস্থিতিতে মাজারের দানবাক্স খোলা হয়। মাজারের ৬টি দানবাক্স ও ৩টি ডেগচির টাকা তুলে এনে প্রকাশ্যে গণনা করা হয়।

টাকা গণনায় অংশ নেন হযরত শাহজালাল (রহ.) মাদরাসার ৩৬ জন স্বেচ্ছাসেবক। গণনা শেষে পাওয়া যায় ১৭ লাখ ৬৬ হাজার ৫৫৯ টাকা ও ৭ আনা পরিমাণ স্বর্ণ।

সেপ্টেম্বরের ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

গেল প্রায় ৭০০ বছর ধরে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে ভক্ত-আশেকানদের দেওয়া টাকা ও অন্যান্য উপহার সামগ্রী খাদেমরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিতেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ জুন ২০২৬
Trulli

শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনেই মিললো সাড়ে ১৭ লাখ টাকা