সর্বশেষ

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক সততা ও ন্যায়ের জীবন্ত প্রতীক হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জবাসীর কাছে সততা,ন্যায়নিষ্ঠা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সুপরিচিত নাম বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মানবতার ফেরিওয়ালা গরীব দুঃখীর বন্ধু অসহায় মানুষের আস্থার আশ্রয়স্থল আলহাজ্ব মো.আব্দুল সাত্তার। তিনি দীর্ঘদিন ধরে তিনি সততা ও সচ্ছতার ও নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাচ্ছেন। সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

বিশেষ করে ব্যবসায়ী সমাজের কাছে তিনি একজন পরিচ্ছন্ন, দূরদর্শী ও ন্যায়পরায়ণ অভিভাবক হিসেবে ব্যাপক আস্থার প্রতীক। ব্যবসা-বাণিজ্যে নৈতিকতা ও স্বচ্ছতা বজায় রাখতে তাঁর ভূমিকা প্রশংসিত ও অনুসরণীয়।

তিনি ইতিমধ্যে অর্ডিনারি গ্রুপে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫–২৬ দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ ডিসেম্বর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে অর্ডিনারি গ্রুপের পরিচালক পদে বিপুল ভোটে বিজয়ী হয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার। ভোট শুরুর পর থেকেই ভোটারদের মাঝে তাঁর প্রতি ব্যাপক সমর্থন দেখা যায়। নির্বাচনী প্রচারণার সময় তিনি নিজে বিভিন্ন ভোটারের দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন ও ব্যবসায়ীদের উৎসাহিত করেন—যা ভোটারদের মাঝে তাঁর প্রতি আস্থাকে আরও সুদৃঢ় করে।
হাজী মো.আব্দুস সাত্তার পূর্বেও চেম্বারের পরিচালক হিসেবে নেয় নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়ীদের সুখ–দুঃখে পাশে থাকা এবং সততা-নিষ্ঠার প্রতি তাঁর অঙ্গীকার ভোটারদের সমর্থন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অনেকে মনে করেন -বিজয়লাভের পরদিন সকালেই তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যান বাচ্চুও তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী সমাজে উৎসাহ–উদ্দীপনা দেখা যায়। দীর্ঘসময়ের পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় ভোটারদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করে। ব্যবসায়ী মহলের প্রত্যাশা—এই নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে যোগ্য নেতৃত্ব গঠনে নতুন দিগন্ত খুলে দেবে বলে ধারণা ব্যবসায়ীদের। আলহাজ্ব মো.আব্দুস সাত্তার বিপুল ভোটে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫–২৬ দ্বিবার্ষিক নির্বাচন বিজয় হওয়ায় সকল ব্যবসায়ী তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সমাজের বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূল কার্যক্রমে করে আসছে,জন সচেতনামূলক সমাজে অবহেলিত মানুষের কর্মসংস্থান বিভিন্ন উন্নয়নমূলক শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা করে থাকেন। মসজিদ মাদ্রাসা কবরস্থান এতিমখানা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নসহ নিয়মিত আর্থিক সহায়তা করে থাকেন।

খাজার ঘাটের কাঠের ব্রিজ সংস্কারের জোর দাবি এলাকাবাসীর

তিনি কয়েকদিন আগে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের উদ্যোগে গরীব অসহায়, দুস্থ ও দরিদ্র কর্মহীন ৭’শ জন পরিবারের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজ এর উদ্যোগে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরন করা হয়।

উক্ত শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণের শুভ উদ্বোধন করেন ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী মো.আব্দুস সাত্তার। এ সময় সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধী সহ আশপাশের এলাকার দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরন করা হয়। তার এরকম মানব সেবা মূলক সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রমে তিনি একাধিকবার শ্রেষ্ঠ সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছেন।

সর্বোপরি এক কথা বলা চলে সমাজের চরম অবহেলিত দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর ও সকলের জন্য আলহাজ্ব মো.আব্দুস সাত্তার এক মানবিক নির্ভরতার নাম। বিপদে-আপদে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন নীরবে ও নিঃস্বার্থভাবে। তাঁর মানবিক কর্মকাণ্ড সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এছাড়াও তিনি মসজিদ,মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অগ্রণী ভূমিকা অনস্বীকার্য। শিক্ষা,ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজকল্যাণে তাঁর অবদান স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

৬ মে থেকে কার্ডের মাধ্যমে সহায়তা পাবেন হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকরা: ত্রাণমন্ত্রী

সততা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী এই ব্যক্তিত্ব আজ শুধু একজন ব্যবসায়ীও নন,বরং তিনি দারিদ্র বিমোচনে সমাজের দর্পণ ও সিরাজগঞ্জ বাসীর সহ দেশের মানুষের জন্য একজন গরিবের বন্ধু মানবতার ফেরিওয়ালা মানব সেবায় আদর্শ মানুষ এবং আপোষহীন নেতৃত্বের প্রতীক।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে পরিবর্তনের কাজ চলছে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিদিন দেশকে নিয়ে ইতিবাচক পরিবর্তনের কাজ চলছে। সাংবাদিকদের কোনো অসংগতি বা নেতিবাচক খবরের...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT