সর্বশেষ

সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে মাঠে নামার আহ্বান জানালেন বিএনপি নেতা হুমায়ূন কবির

এম জাফরান হারুন

পটুয়াখালীর বাউফলে বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচছা ও পুষ্পমাল্য পরিয়ে সংবর্ধনা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কাগজীরপুল বাসস্ট্যান্ড থেকে মিছিল সহকারে তাকে বরণ করা হয়।

মিছিলটি কাগজীরপুল থেকে পায়ে হেঁটে বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের বাসভবনে অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাউফল উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাকির হোসেন খান। তিনি বলেন, রাজনৈতিক গ্রুপিং ও মিথ্যা ষড়যন্ত্রের কারণে বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরকে অন্যায়ভাবে দলীয় পদ থেকে অব্যাহতির চেষ্টা করা হয়েছিল। বিষয়টি পর্যালোচনা করে পটুয়াখালী জেলা বিএনপি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার নেতৃত্বকে জরুরি বিবেচনা করে পুনরায় স্বপদে বহাল করেছে। এতে সংগঠন আরও শক্তিশালী হবে।

আশুলিয়ায় পুলিশের অভিযানে গাঁ’জা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রধান অতিথির বক্তব্যে মো. হুমায়ুন কবির জানান, রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তবে দলের পক্ষ থেকে তার পূর্বের সাংগঠনিক কার্যক্রম যাচাই-বাছাই শেষে তাকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য তিনি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আজকের পর থেকে বাউফলে কোনো গ্রুপিং থাকবে না। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তি নয়, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ধানের শীষ প্রতীকই হবে আমাদের একমাত্র লক্ষ্য।”

হুমায়ুন কবির আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে। তিনি সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে মাঠে নামার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাউফল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু ও সদস্যসচিব মকবুল হোসেন চৌধুরী, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হিরন, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

উল্লেখ্য, গত ১০ আগস্ট ২০২৫ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. হুমায়ুন কবিরকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেয় পটুয়াখালী জেলা বিএনপি। পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ ডিসেম্বর ২০২৫
Trulli

সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে মাঠে নামার আহ্বান জানালেন বিএনপি নেতা হুমায়ূন কবির