সর্বশেষ

রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান মুক্তিপণ অপহরণ মামলায় ৫জন গ্রেফতার

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় ডাইনিং ফ্যাক্টরিতে কর্মরত ইলেকট্রিশিয়ান অপহরণ করে মুক্তিপণ দাবির প্রেক্ষিতে দায়ের করা মামলায় ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের সময় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

২৩এপ্রিল বৃহস্পতিবার উপজেলার ডুলুরদিয়া, মাছুমাবাদ ও ইসলামবাগ কালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে রূপগঞ্জ উপজেলার ইসলামবাগের কালি এলাকার রানা মিয়া (২৫), ইমন (২৫), হাটাবো ডুলুরদিয়ার জসিম (২৪), নরাবো এলাকার আশরাফুল ইসলাম (২৮) ও নরসিংদী জেলার পলাশ থানার কামারটেক ঘোড়াশাল পৌরসভার ইমন (২৪)।

সাভারে প্রটোকল বিহীন রাজস্ব সার্কেলে আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী: মীর হেলাল

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য গত ১৮এপ্রিল রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বংশীনগরের নিরন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস স্থানীয় ডাইং ফ্যাক্টরিতে যাওয়ার পথে ওই এলাকার জৈবসার ফ্যাক্টরির সামনের পাকা রাস্তার উপর থেকে শিপন বিশ্বাসকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

এই ঘটনায় শিপনের বাবা নিরন বিশ্বাস বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

রুপগন্জের গন্ধর্ব্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্ট চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ এপ্রিল ২০২৬
Trulli

রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান মুক্তিপণ অপহরণ মামলায় ৫জন গ্রেফতার