সর্বশেষ

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

আলাউদ্দিন - কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শাহেদুল ইসলাম (পিতা- মোঃ ফরিদুল আলম প্রকাশ ভেদেইল্যা)। তার বাড়ি ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শাহেদুল ইসলাম চট্টগ্রামের পাঁচলাইশ থানার একটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে দায়রা মামলা নং- ৮১৬১/১৭, ধারা- এনআই অ্যাক্ট-১৩৮ অনুযায়ী সাজার পরোয়ানা জারি করেন। সাজা ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

ডিলারদের জন্য বাড়ল সারের কমিশন, কৃষকের দাম থাকছে আগের মতো

ঈদগাঁও থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানায়, শাহেদুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলার রেকর্ড রয়েছে।

তার বিরুদ্ধে ঈদগাঁও থানায় মামলা নং- ১০৯১/১৮ (তারিখ- ১৯/০৪/২০২৩) The Arms Act 19(A) এবং এফআইআর- ৭/৫২ (তারিখ- ১৯/০৭/২০২১) ধারা- ২৫/২৯/০১ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর আওতায় মামলা রয়েছে।

ডেঙ্গুতে একদিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

থানা কর্তৃপক্ষ জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ এপ্রিল ২০২৬
Trulli

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।