সর্বশেষ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস, হাওড় এলাকায় সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টির পূর্বাভাসে সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাওড় এলাকায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সংস্থাটির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর ২৩-৩০ এপ্রিল পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, হাওড় অববাহিকা ও উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ২৪-২৬ এপ্রিল হালকা থেকে মাঝারি, ২৭ এপ্রিল মাঝারি থেকে ভারী এবং ২৮-৩০ এপ্রিল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলে আত্মপ্রকাশ, সভাপতি খোরশেদ আলম, সম্পাদক আলমগীর হোসেন

পানি উন্নয়ন বোর্ড জানায়, এ বৃষ্টিপাতের ফলে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংসসহ হাওড় অববাহিকার প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং ২৮ এপ্রিল থেকে কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করতে পারে। বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৭৬ মিটার (৫ দশমিক ৭৭ ফুট) নিচে রয়েছে। তবে পূর্বাভাস অনুযায়ী ২৮ এপ্রিল থেকে জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। এ অবস্থায় হাওড় এলাকার বোরো ফসল ক্ষতির আশঙ্কা থাকায়, যেসব জমির ধান প্রায় ৮০ শতাংশ পেকে গেছে, সেসব দ্রুত কেটে নেওয়ার জন্য কৃষকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ধলেশ্বরী পারাপারে ঝুঁকি নিয়ে হাজারো মানুষ, সেতুর দাবিতে বাড়ছে ক্ষোভ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ এপ্রিল ২০২৬
Trulli

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস, হাওড় এলাকায় সতর্কতা জারি