সর্বশেষ

যুদ্ধের প্রভাবে রেকর্ড সর্বনিম্নে রুপিয়াহ

অনলাইন ডেস্ক

বিশ্ব বাণিজ্যে ব্যাপকভাবে পড়েছে ইরান যুদ্ধের প্রভাব। অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের জলপথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ থাকার কারণে বেড়েছে তেলের দাম, সেই প্রভাব সরাসরি পড়েছে বিভিন্ন দেশের মুদ্রায়। বিশেষ করে যারা তেল আমদানি করে চলে, তাদের ওপর।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তেলের দাম বাড়ার কারণে ইন্দোনেশিয়ার মুদ্রা রেকর্ড সর্বনিম্ন অবস্থানে নেমেছে। এক মার্কিন ডলারের বিপরীতে দাম দাঁড়িয়েছে এখন ১৭ হাজার ৩১৫ রুপিয়াহতে। এটিই দেশটির মুদ্রার ইতিহাসে সর্বনিম্ন দর।

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে এশিয়ার দেশগুলোর ওপর। বিশেষ করে যেসব দেশ জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল, যেমন: ইন্দোনেশিয়া, ভারত, ফিলিপাইন ও থাইল্যান্ড। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ তেলের দাম এসব দেশের অর্থনীতিতে চাপ তৈরি করছে। বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়েছে। তবে মুদ্রার হারে ততটা প্রভাব ফেলেনি।

বুধবার ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক ইন্দোনেশিয়া’ জানিয়েছে, তারা ‘অবমূল্যায়িত’ রুপিয়াহকে রক্ষা করতে সর্বাত্মক পদক্ষেপ নেবে। একই সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন অনুযায়ী নীতিমালায় পরিবর্তন আনার প্রস্তুতির কথাও জানিয়েছে সংস্থাটি।

ইসলামিক ক্রেডিট কার্ডে নিষিদ্ধ খাতে লেনদেন বন্ধের নির্দেশ

ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুপিয়াহর মান ৩ শতাংশের বেশি কমেছে। যা এ বছর এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন পারফরম্যান্স ভারতের রুপির পরেই। এদিকে ফিলিপাইনে বৃহস্পতিবার পেসোর মান ডলারের বিপরীতে ৬০.৫২৪-এ নেমে এসেছে, যা দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। একইভাবে থাইল্যান্ডের মুদ্রা বাতও দুর্বল হয়ে প্রতি ডলারে ৩২.৪৪-এ নেমেছে, যা ৮ এপ্রিলের পর সর্বনিম্ন। সূত্র: আল-জাজিরা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ এপ্রিল ২০২৬
Trulli

যুদ্ধের প্রভাবে রেকর্ড সর্বনিম্নে রুপিয়াহ