সর্বশেষ

ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

মোঃ মাইনুল ইসলাম

ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত।

 বৃহস্পতিবার(৮ জানুয়ারি ২০২৬ইং)সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ঢাকা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, তদন্তে পুলিশ

ঢাকা জেলার পুলিশ সুপার মো.মিজানুর রহমান মহোদয় সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন। উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) জনাব মো.রাকিবুল হাসান ইশান।

প্যারেড চলাকালে পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, টার্নআউট ও শৃঙ্খলার ভিত্তিতে জিএস (Good Service) মার্ক প্রদান করেন। প্যারেড পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার রিজার্ভ অফিস,আরআই অফিসসহ পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

সাভারে আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে জিয়া পরিষদের মোটরসাইকেল শোভাযাত্রা

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.খাইরুল আলম, জেলা পুলিশের সকল সার্কেল অফিসারগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ জানুয়ারি ২০২৬
Trulli

ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত