সর্বশেষ

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করেছেন।

আজ শনিবার বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে তিনি কোকোর কবর জিয়ারত করেন। এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের সদস্যরা।

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ মন্তব্য, সালমান মুক্তাদিরকে নাছিরের জবাব

পরে সন্ধ্যায় আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

থানায় অবরুদ্ধের অভিযোগ এনসিপির, অস্বীকার বিএনপি ও পুলিশের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ জানুয়ারি ২০২৬
Trulli

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান