সর্বশেষ

আমেরিকার সঙ্গে জামায়াতের আঁতাত হয়েছে, দাবি মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘জামায়াতের সঙ্গে আমেরিকার গোপন আঁতাত হয়েছে। ফিলিস্তিনে যখন মানুষ হত্যা করা হচ্ছে তখন এই আঁতাত বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হতে পারে। ওয়াশিংটন পোস্টে যে নিউজ প্রকাশিত হয়েছে তার সত্যতা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাই।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও-১ আসনের শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ মন্তব্য, সালমান মুক্তাদিরকে নাছিরের জবাব

মির্জা ফখরুল বলেন,আমরা কোনো বিশেষ দেশের অনুসারী হব না। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশি; এটাই আমাদের পরিচয়। এর আগে, তিনি একই ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় পথসভায় বক্তব্য রাখেন। এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

থানায় অবরুদ্ধের অভিযোগ এনসিপির, অস্বীকার বিএনপি ও পুলিশের
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ জানুয়ারি ২০২৬
Trulli

আমেরিকার সঙ্গে জামায়াতের আঁতাত হয়েছে, দাবি মির্জা ফখরুলের