সর্বশেষ

আধিপত্যবাদের ছায়া আর বাংলাদেশে পড়তে দেয়া হবে না:পাবনায় ডা.শফিকুর রহমান

মোঃ মাইনুল ইসলাম

জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান  বলেছেন, আজাদী না গোলামী। আজাদী আজাদী। এবারের গণভোট হবে আজাদীর পক্ষে। হাঁ ভোট বাস্তবায়ন না হলে সরকার গঠন করলেও ফ্যাসিবাদ রয়ে যাবে। আধিপত্যবাদের ছায়া আর বাংলাদেশে পড়তে দেয়া হবে না। তাদের সব সময় লাল কার্ড দেয়া হবে। আজ শনিবার রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জামায়াত ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে জামায়োতের আমীর ডা. শফিকুল ইসলাম এসব কথা বলেন।

পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যপাক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

ডা. শফিকুর রহমান  তার বক্তব্যে বলেন, বিগত দিনে ঠান্ডা তাদের সাবেক জামায়াতের আমির ও নায়েবে আমিরকে মাথায় খুন করা হয়েছে। এই পাবনায় তারা তাঁকে রেখেছেন অত্যন্ত ব্যথিত হৃদয়ে। ফ্যাসিবাদের জোয়ার কাটতে হবে। গর্জে উঠতে হবে। একটি পরিবার গোষ্ঠীর কারনে সাড়ে ১৫ বছর মজলুম ছিলাম। চাঁদাবাজ, মামলাবাজ, দখলবাজ এমন নজির নেই জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে।

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ মন্তব্য, সালমান মুক্তাদিরকে নাছিরের জবাব

আমাদের কষ্ট পেছনে রেখে জনগনের সামনের কষ্ট দূর করতে জামায়াতে ইসলামী কাজ করছে। হত্যা, অপহরণ,গুম, খুন, মামলা,হামলা, নিবন্ধন বাতিল, দল নিষিদ্ধ, প্রতিক বাতিল, বাড়িঘর ধ্বংস,অফিস দখল৷ এতো কিছুর পরও তাদের দমাতে পারেনি দাবী করে বলেন, ৬ তারিখের পর অনেকের কপাল খুলে গেছে অবৈধ পথ ধরে। চাঁদাওয়ালাদের হাত বন্ধ করে দিবো। দূর্নীতি করবো না, প্রশ্রয়ও দিবো না।

শফিকুর রহমান  বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে চাই, এতে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তাদের মুখে তাকিয়ে নয়, ন্যায় বিচার হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় গরম ভাত দেখে বিড়াল বেজার হলে কিছু করার নেই। আধিপত্যবাদের ছায়া আর বাংলাদেশে পড়তে দেয়া হবে না। সব সময় তাদের লাল কার্ড দেয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। চাঁদাবাজ, দূর্নীতিবাজ বাংলাদেশ হবে। কোন ষড়যন্ত্র আর জামায়াতে ইসলামীকে রুখতে পারবে না। ১২ ফেব্রুয়ারী কোন দূর্বৃত্ত ভোট কেন্দ্রে যেতে পারবে না।

থানায় অবরুদ্ধের অভিযোগ এনসিপির, অস্বীকার বিএনপি ও পুলিশের

জনসভায় জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী পাবনা-৫ আসনে প্রিন্সিপাল ইকবাল হোসাইন, পাবনা-১ আসনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা-২ আসনে হেসাব উদ্দিন, পাবনা- ৩ আসনে মাওলানা আলী আছগার ও কেন্দ্রীয় শিবিরের জেনারেল সেক্রেটারি সিগবাতুল্লাহ সহ ১০ দলীয় জোট নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ জানুয়ারি ২০২৬
Trulli

আধিপত্যবাদের ছায়া আর বাংলাদেশে পড়তে দেয়া হবে না:পাবনায় ডা.শফিকুর রহমান